মাহে রমজান
মাহে রমজান কলমে:বৃষ্টি ছাড়রে আজ মান অভিমান মনটাকে দে ছেড়ে রহমতের এই মাস এসে মনটা নিলো কেড়ে। এগাঁরো মাস অপেক্ষার পরে ফিরে পেলাম সেই ফুল, আনন্দের খুশিতে মেতে ওঠেছে পাখি ফিরে গেছে সব ধূল। পবিত্র এই বরকতের মাসে মনকে করে উজালা শান্তির বাতাস পরশে মেখে আজ আল্লাহর প্রেমে উতালা। মাগফিরাতের এই মাস পেয়েছি চলরে মুসলিম আজ নামাজ পড়ি,রোযা রাখি ইবাদতে হয় মুগ্ধ সারা বছরের গুনাহ থেকে হয়ে যাই চল মুক্ত। ধনী-গরিব, উচু-নিচু সব ভেদাভেদ ভুলি সবাই মিলে হাত ধরে একসাথে চলি। রমজান এসেছে শান্তি চেয়ে পৃথিবী সেজেছে রহমত নিয়ে এসেছে নিয়ে ছুটি জানাতে ঈদের খুশি।