Posts

Showing posts from February, 2026

ইনকিলাব

Image
 

আজ রুপসী কন্যার বিয়ে

  আজ রুপসী কন্যার বিয়ে  কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি   রুপসী কন্যার ঘুম ভাঙলো  পড়লো যে ধুম গাঁয়ে  আসবে এবার রাজপুত্র  সোনার খড়ম পায়ে। কন্যা আসবে ঘোমটা মাথায়  লাজুক লাজুক বেশে মেহেদী দিয়ে হাত রাঙানো  রজনী বাঁধা কেশে। হাসি খুশি কত্ত মজা  করবো সবাই মিলে গানে নাচে জমবে আসর বড্ড হেসে খেলে।  কি যে এক আনন্দ সবার হচ্ছে মনের সাঁঝে  জল নয়নে উথাল-পাতাল  হাজার অপেক্ষার মাঝে। একটি সুখের গল্প হবে নতুন জীবন ভরে পূর্ণতার এক কাহিনি রবে  শত দুঃখের ভোরে। সমাপ্তি। 

ভালোবাসার গোলাপ

ভালোবাসার গোলাপ  কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি   অমাবস্যার এক নির্জন রাতে  তোমার সাথে হলো মিষ্টি আলাপ  ঐদিন প্রেমে পড়েছিলাম তোমার  দিয়েছিলাম ভালোবাসার গোলাপ।  তুমি তা অনুভব করেছিলে...? বড্ড আগলিয়ে রেখেছিলাম জনাব  তোমায় দেওয়া ভালোবসার গোলাপ। পকেটে ছিল একখানা - এলোমেলো হাতের লেখা চিঠি,  লজ্জায় করতে পারিনি বের! ফের,পিছু পা হলাম আর  তোমার চুলের স্নিগ্ধতায় হারালাম।  হারিয়ে গেলাম সুন্দর সব কল্পনায় আমার হাতখানা তোমার কপাল ছুঁলো জল্পনায়। তুমি চোখ বুজলে আমার অনুভবের মাঝে  হাজার কথার মালা খুঁজলে। স্তব্ধতায় তোমার ঠোঁট জোড়া  আমায় জড়িয়ে, হৃদয়ের শব্দে  মনে বাঁধল যেন এক অক্ষক্রীড়া।  রাতের গভীরতা বাড়তে থাকল  স্বপ্নটা ফুরিয়ে হলো বিলাপ দেখি তুমি আর নেই তবুও  হাতে আমার ভালোবাসার গোলাপ। সমাপ্তি।

ছোট্ট মিকু সোনা

 কবিতার নাম : ছোট্ট মিকু সোনা  কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি (মোল্লা)  ছোট্ট একটা বিড়াল ছানা আ ছে আমার বাসায় সারাক্ষণ যে ছুটে বেড়ায় আদর নেওয়ার আশায়।  পেছন পেছন ঘুরে বেড়ায় ডাকতে থাকে মিয়াও  আকুল স্বরে বলতে থাকে কোলে তুলে ন্যাও।  আমি যখন কবিতা লিখি  বসে থাকে কোলে মিয়াও মিয়াও করে আমায় ছন্দের কথা বলে। কখনো এসে কাঁধে ওঠে  আঁচড় কেটে নেয়  কলম খানা ফেলে দিয়ে  হাতে কামড় দেয়।  আমার সে খুবই প্রিয়ো  দুই নয়নের আলো ছোট্ট গায়ে হাত বুলাতে  লাগে ভীষণ ভালো।  কত যে তার গল্প কথা  যাবে না তা গোনা দুষ্ট মিষ্টি এমনি আমার  ছোট্ট মিকু সোনা।  সমাপ্তি।

হৃদকণিকায় তুমি

কবিতার নাম: হৃদকণিকায় তুমি  কলমে:আয়েশা মুনতাহা বৃষ্টি (মোল্লা)   এই যে কুকিল এসো না এথায়  বসো না একটু পাশে আমার কাছে যা চাইবে সবকিছুই আছে। একা একা থাকছি সবে নাই যে কোনো সই দুরন্ত মনের কথা সব  কার কাছে কই। বসন্তে ঝরা পাতা গুলোর  জাগছেনা যে প্রাণ  কতদিন হয়েগেলো তবু শুনিনা তোমার গান। কিযে অপেক্ষায় আছি  শুনিব তোমার ধ্বনি  মনমাঝিরে লুকিয়ে তা  অসীম আকাশের পথ গুনি। দুয়ারে রোজ বসে শুধু  আমি কবিতাই লেখি মনে মনে ভাবি কতদিন  তোমারে না দেখি। আসোনা চুপটি করে  বাড়ি ফিরে আসোনা  এক বিঘাত হাসি দিয়ে আমায় ভালোবাসো না।  তোমার আগমনে দেখ  হাসে সবুজ মৃত্তিকা  অভিমানী মেয়ে তুমি  আমার হৃদকণিকা। সমাপ্ত। 

প্রিয়ো মা

 প্রিয়ো মা  কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি  আমার প্রিয়ো মা  তুমি আমার থেকে  অনেক দূরে থাকো আমি তোমাকে অনেক ভাবি তুমি কি আমাকে ভাবো? তুমি স্বপ্নে দেখা রবি  গোলাপ ফুলের কবি  সারাদিন আমি তোমাকে খুঁজি  তুমি আমার মা  অনেক অভিমানী।  সমাপ্ত

আয়েশা মুনতাহা বৃষ্টি লেখক পরিচিতি

আয়েশা মুনতাহা বৃষ্টি (মোল্লা):,সাহিত্যিক পরিচিতি ও স্বপ্ন ব্যক্তিগত পরিচিতি : আমি আয়েশা মুনতাহা বৃষ্টি (মোল্লা), সাহিত্যের আঙিনায় আমি ‘বৃষ্টি’ নামেই পরিচিত। ২০১০ সালের ৪ অক্টোবর নওগাঁ সদরের স্নিগ্ধ পরিবেশে আমার জন্ম। আমার পৈতৃক নিবাস যদিও ঢাকা ও নোয়াখালীতে, তবে শৈশব থেকেই আমার বেড়ে ওঠা এবং শিক্ষার হাতেখড়ি নওগাঁতে। আমার পিতা মোঃ আব্দুস সাত্তার (মোল্লা) এবং মাতা মোছাঃ পপি। বর্তমানে আমি নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একজন শিক্ষার্থী। সাহিত্যযাত্রা ও প্রকাশিত গ্রন্থসমূহ: শৈশব থেকেই কলম আর ডায়েরির সাথে আমার সখ্যতা। শব্দের মায়াজালে মানুষের জীবনের ছোট ছোট গল্প আর অনুভূতি বুনতে আমি ভালোবাসি। এ পর্যন্ত আমার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য: ১. নির্জনতার নীল চিঠি ২. ক্যাবের প্রতিচ্ছবি ৩. ক্যাবের রূপকথা ৪. জুলাই আর্তনাদ ৫. হৃদকণিকা ৬. কবিতায় স্বপ্ন আঁকি ৭. মা ৮. আমার প্রথম লেখা কবিতা লেখনীর দর্শন: আমার কবিতায় মূলত নিঃসঙ্গতা, রঙিন স্বপ্ন আর ভালোবাসার প্রতিফলন ঘটে। কিছু গুণী কবির সাহিত্য পড়ে অনুপ্রাণিত হয়ে আমি নিজেকে লেখালেখিতে পুরোপুরি উৎসর্গ করেছি। আমার স্ব...

একজন নবীন কবি

—শপথ তাঁর🫀الله☝🏼 আমি আসিনি কলহ-বিবাদ নিয়ে,   এসেছি মানবের বুকভরা ভালোবাসা নিতে।   সবার হৃদয়-জোয়ারে ভাসিতে সদা লভি  স্নেহ-প্রেমে ডেকো না হয়   আমায় কবি।