Posts

Showing posts from April, 2026

যৌথ বই

Image
 

তোমায় ফুল বলিয়া ডাকি ?

  কবিতা:   তোমায় ফুল বলিয়া ডাকি ?  কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি  তোমায় কি বলিয়া ডাকিব ফুল! চন্দ্রমল্লিকা নাকি সন্ধ্যামালতি ? কিংবা তোমারে,আদর সোহাগে রজনীগন্ধা,শাপলা, জুঁই, বেলি বলিয়া ডাকিব ?  আষাঢ়ের দোলনচাঁপা ফুলের গন্ধে যখন মজিয়া ওঠিব প্রকৃতি,তখন  তুমি মোরে আনিয়া দিও- সে ফুল! তোমারে কি বলিয়া সম্বোধন করিব-প্রিয়ো  তোমার হৃদয়ের সব ফুল  আমার লাগি দিও।  গ্রীষ্মের সোনালি রোদে, তুমি  আসিও আমের মুকুল হইয়া শরৎকালে আসিও, শুভ্র কাশফুল হইয়া। পদ্ম বিলের পাশ হতে হাঁটিয়া, গোলাপি  আঁচল তোমার দিও দোলাইয়া।  কি শব্দ মালায় গাঁথিব তোমারে ?  বলো সুহাসিনী ফুল! ফুলের গন্ধে মন ভরিয়া গেলো গগনে মেঘের ঝুল।  তুমি পৃথিবীর সব ফুল হইয়া যাও  চিরদিন, ফুলের মতো করিয়া হাসিয়া ওঠো  ধরনী করিয়া রঙিন।

সূর্যমুখী হাসছে

  কবিতা: সূর্যমুখী হাসছে  কলমে: আয়েশা মুনতাহা  বৃষ্টি  সূর্যমুখী! তুমি আবারো হাসছো জেনো,  আমার হৃদয় অববাহিকায়।  সূর্যমুখী! তুমি আবারো এসেছ গান শুনাবে বলে। অভিমানে রাখা, বন্ধ দরজায় বার বার শুধু ডাকছো।  সূর্যমুখী! এবার তুমি জেনো,খুব  করে আমাকে ভাবছো। আমার উপস্থিতি, তোমার  মনে নানান রঙে আকঁছো।  সূর্যমুখী! কেনো তুমি..? এমন ছলনা করছো হয়তো মনে আমার  কথা গোপন করে বাঁধছো। সূর্যমুখী! ভেবেছিলাম তোমাকে ভুলে যাবো। কিন্তু, সময় আমায় জানিয়ে দিলো তোমায় ছেড়ে কি পাবো..? সূর্যমুখী! হেসে চলেছে, সূর্যের দিকে তাকি আমার দোয়ার প্রতি কথা তোমায় বলা বাকি।  সূর্যমুখী! সারাক্ষণ মনের কোণে  কত ছবি আঁকিবুঁকি তুমি পাশে,সবুজ ঘাসে। কবলবের মাঝে আছো লুকি।  সূর্যমুখী! আমি আবারো খুঁজে পেয়েছি  তোমায়। দু-চোখ তোমার আশা জাগালো  মুগ্ধ করলো আমায়।   সূর্যমুখী! আমার কল্পনার অতিকাছে  থেকে যাও হেসে, মাঝে মাঝে  ভেবো আমায়, একটু ভালোবেসে। সুখের সময় না হলেও, দুঃখের সময় ডেকো,আমার জীবনের  শত সুখ, তোমার করে রেখো। সমাপ্তি।

এক বিষন্ন বকুল

 এক বিষন্ন বকুল  কলমে: আয়েশা মুনতাহা  বৃষ্টি  অস্থির অশান্ত রদ্দুরে,পূর্ণ রুপে দেখলাম তারে। এলোকেশী এক রাশি ঘন কালো চুল,তর্জমায় চক্ষু দুটি বিষন্ন বকুল। সেছিলো এক অনন্য দেখা - ঘ্রাণে তার মিশে ছিলো রোদের প্রখরতা। অজানা এক ব্যাথ্যার আশালতা,ঠিক তুমি যেনো  এক নিস্তব্ধ,শৌখিন নিরবতা। বুড়িগঙ্গার ছায়ে,তুমি এসেছিলে সূর্যের  কিরণের মতো দীপ্ত হাসি হেসে। অপ্রলক বেশে তাকিয়ে রইলাম, জেনো তোমায় ভালোবেসে।  হৃদয় তোমার গল্প ছূলো,রঙিন যেন স্বপ্ন হলো,একটি স্নেহের নীড় পেলো। তোমার এমন বিরুপ ভাষায়, মনটা রে নেই ভুলো।  ভ্যাগিস এমন মধুর সময়, হয়েছিল  আমাদের দেখা, জানতে পারলাম  তোমার কাছে আমার বিশালতা।  সন্ধ্যাবেলার পরে, এখন কেউ আর  ডাকেনা এসে ঘরে। অমন মিষ্টি সূরে  ঐ তুমি বলেছিলে- বাত খাইবানা..? আও বাত খাই লও।   আমি দৃর অপেক্ষায় থাকিলাম, সেই  কথাখানা আবারো একবার শোনার জন্য।  হৃদয় টা যে মরিয়া হয়ে ওঠছে বারবার।  সেবারো তোমাকে তিরস্কার করবো, মৃদু হেসে  খাবারের টেবিলে বসবো।  আবারো একবার হারিয়ে যাবো - বুড়িগঙ্গার বুক চিরে, ...