অপরুপ বসন্ত
অপরুপ বসন্ত
কলমে:আয়েশা মুনতাহা বৃষ্টি
ফাগনের হাওয়া লাগিল মনে
কিংশুক দুলিছে বনে ডালে
কৃষ্ণচূড়ার রাঙা বর্নে
ভূবণ ভুলিলো মিষ্টি গন্ধে।
কোকিলের কণ্ঠে প্রাণ জুড়ায়
"কুহু কুহু" ডাকে মেতে
বৃক্ষের পাতা ঝরিছে যেনো
নবীন জনম পেতে।
সজনের ফুলে ফুলে
শুভ্রতার ছোঁয়া
ভ্রমরেরা উড়ি-নাচি
আনন্দে মাতোয়ারা।
বসন্তের অপরুপে জুড়ায় সবার প্রাণ
প্রকৃতির প্রেমিকেরা গেয়ে যায় গান।
সমাপ্ত।
Comments
Post a Comment