আয়েশা মুনতাহা বৃষ্টি লেখক পরিচিতি
আয়েশা মুনতাহা বৃষ্টি (মোল্লা):,সাহিত্যিক পরিচিতি ও স্বপ্ন
ব্যক্তিগত পরিচিতি: আমি আয়েশা মুনতাহা বৃষ্টি (মোল্লা), সাহিত্যের আঙিনায় আমি ‘বৃষ্টি’ নামেই পরিচিত। ২০১০ সালের ৪ অক্টোবর নওগাঁ সদরের স্নিগ্ধ পরিবেশে আমার জন্ম। আমার পৈতৃক নিবাস যদিও ঢাকা ও নোয়াখালীতে, তবে শৈশব থেকেই আমার বেড়ে ওঠা এবং শিক্ষার হাতেখড়ি নওগাঁতে। আমার পিতা মোঃ আব্দুস সাত্তার (মোল্লা) এবং মাতা মোছাঃ পপি। বর্তমানে আমি নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একজন শিক্ষার্থী।
সাহিত্যযাত্রা ও প্রকাশিত গ্রন্থসমূহ: শৈশব থেকেই কলম আর ডায়েরির সাথে আমার সখ্যতা। শব্দের মায়াজালে মানুষের জীবনের ছোট ছোট গল্প আর অনুভূতি বুনতে আমি ভালোবাসি। এ পর্যন্ত আমার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
১. নির্জনতার নীল চিঠি ২. ক্যাবের প্রতিচ্ছবি ৩. ক্যাবের রূপকথা ৪. জুলাই আর্তনাদ ৫. হৃদকণিকা ৬. কবিতায় স্বপ্ন আঁকি ৭. মা ৮. আমার প্রথম লেখা কবিতা
লেখনীর দর্শন: আমার কবিতায় মূলত নিঃসঙ্গতা, রঙিন স্বপ্ন আর ভালোবাসার প্রতিফলন ঘটে। কিছু গুণী কবির সাহিত্য পড়ে অনুপ্রাণিত হয়ে আমি নিজেকে লেখালেখিতে পুরোপুরি উৎসর্গ করেছি। আমার স্বপ্ন হলো—ভবিষ্যতে একজন প্রভাবশালী সাহিত্যিক হয়ে মানুষের হৃদয়ের মণিকোঠায় নিজের জায়গা করে নেওয়া।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার কলম সততা আর সাহসিকতার সাথে আজীবন লিখে যেতে পারে।
যোগাযোগ: যেকোনো শুভেচ্ছা বা সাহিত্যের আলাপনে আমাকে ইমেইল করতে পারেন: bristymolla81@gmail.com
Comments
Post a Comment