ভালোবাসার গোলাপ

ভালোবাসার গোলাপ 

কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি 


অমাবস্যার এক নির্জন রাতে 

তোমার সাথে হলো মিষ্টি আলাপ 

ঐদিন প্রেমে পড়েছিলাম তোমার 

দিয়েছিলাম ভালোবাসার গোলাপ। 

তুমি তা অনুভব করেছিলে...?

বড্ড আগলিয়ে রেখেছিলাম জনাব 

তোমায় দেওয়া ভালোবসার গোলাপ।

পকেটে ছিল একখানা -

এলোমেলো হাতের লেখা চিঠি, 

লজ্জায় করতে পারিনি বের!

ফের,পিছু পা হলাম আর 

তোমার চুলের স্নিগ্ধতায় হারালাম। 

হারিয়ে গেলাম সুন্দর সব কল্পনায়

আমার হাতখানা তোমার কপাল ছুঁলো জল্পনায়।

তুমি চোখ বুজলে

আমার অনুভবের মাঝে 

হাজার কথার মালা খুঁজলে।

স্তব্ধতায় তোমার ঠোঁট জোড়া 

আমায় জড়িয়ে, হৃদয়ের শব্দে 

মনে বাঁধল যেন এক অক্ষক্রীড়া। 

রাতের গভীরতা বাড়তে থাকল 

স্বপ্নটা ফুরিয়ে হলো বিলাপ

দেখি তুমি আর নেই তবুও 

হাতে আমার ভালোবাসার গোলাপ।

সমাপ্তি।

Comments

Popular posts from this blog

ছোট্ট মিকু সোনা

প্রিয়ো মা

আজ রুপসী কন্যার বিয়ে