আজ রুপসী কন্যার বিয়ে

 আজ রুপসী কন্যার বিয়ে 

কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি 


রুপসী কন্যার ঘুম ভাঙলো 

পড়লো যে ধুম গাঁয়ে 

আসবে এবার রাজপুত্র 

সোনার খড়ম পায়ে।


কন্যা আসবে ঘোমটা মাথায় 

লাজুক লাজুক বেশে

মেহেদী দিয়ে হাত রাঙানো 

রজনী বাঁধা কেশে।


হাসি খুশি কত্ত মজা 

করবো সবাই মিলে

গানে নাচে জমবে আসর

বড্ড হেসে খেলে। 


কি যে এক আনন্দ সবার

হচ্ছে মনের সাঁঝে 

জল নয়নে উথাল-পাতাল 

হাজার অপেক্ষার মাঝে।


একটি সুখের গল্প হবে

নতুন জীবন ভরে

পূর্ণতার এক কাহিনি রবে 

শত দুঃখের ভোরে।

সমাপ্তি। 

Comments

Popular posts from this blog

ছোট্ট মিকু সোনা

প্রিয়ো মা