হৃদকণিকায় তুমি

কবিতার নাম: হৃদকণিকায় তুমি 

কলমে:আয়েশা মুনতাহা বৃষ্টি (মোল্লা)  


এই যে কুকিল

এসো না এথায় 

বসো না একটু পাশে

আমার কাছে যা চাইবে

সবকিছুই আছে।


একা একা থাকছি সবে

নাই যে কোনো সই

দুরন্ত মনের কথা সব 

কার কাছে কই।


বসন্তে ঝরা পাতা গুলোর 

জাগছেনা যে প্রাণ 

কতদিন হয়েগেলো তবু

শুনিনা তোমার গান।


কিযে অপেক্ষায় আছি 

শুনিব তোমার ধ্বনি 

মনমাঝিরে লুকিয়ে তা 

অসীম আকাশের পথ গুনি।


দুয়ারে রোজ বসে শুধু 

আমি কবিতাই লেখি

মনে মনে ভাবি কতদিন 

তোমারে না দেখি।


আসোনা চুপটি করে 

বাড়ি ফিরে আসোনা 

এক বিঘাত হাসি দিয়ে

আমায় ভালোবাসো না। 


তোমার আগমনে দেখ 

হাসে সবুজ মৃত্তিকা 

অভিমানী মেয়ে তুমি 

আমার হৃদকণিকা।


সমাপ্ত। 

Comments

Popular posts from this blog

ছোট্ট মিকু সোনা

প্রিয়ো মা

আজ রুপসী কন্যার বিয়ে