সূর্যমুখী হাসছে
কবিতা: সূর্যমুখী হাসছে
কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি
সূর্যমুখী!
তুমি আবারো হাসছো জেনো,
আমার হৃদয় অববাহিকায়।
সূর্যমুখী!
তুমি আবারো এসেছ
গান শুনাবে বলে।
অভিমানে রাখা, বন্ধ দরজায়
বার বার শুধু ডাকছো।
সূর্যমুখী!
এবার তুমি জেনো,খুব
করে আমাকে ভাবছো।
আমার উপস্থিতি, তোমার
মনে নানান রঙে আকঁছো।
সূর্যমুখী!
কেনো তুমি..?
এমন ছলনা করছো
হয়তো মনে আমার
কথা গোপন করে বাঁধছো।
সূর্যমুখী!
ভেবেছিলাম তোমাকে ভুলে যাবো।
কিন্তু, সময় আমায় জানিয়ে দিলো
তোমায় ছেড়ে কি পাবো..?
সূর্যমুখী!
হেসে চলেছে, সূর্যের দিকে তাকি
আমার দোয়ার প্রতি কথা
তোমায় বলা বাকি।
সূর্যমুখী!
সারাক্ষণ মনের কোণে
কত ছবি আঁকিবুঁকি
তুমি পাশে,সবুজ ঘাসে।
কবলবের মাঝে আছো লুকি।
সূর্যমুখী!
আমি আবারো খুঁজে পেয়েছি
তোমায়।
দু-চোখ তোমার আশা জাগালো
মুগ্ধ করলো আমায়।
সূর্যমুখী!
আমার কল্পনার অতিকাছে
থেকে যাও হেসে, মাঝে মাঝে
ভেবো আমায়, একটু ভালোবেসে।
সুখের সময় না হলেও, দুঃখের সময় ডেকো,আমার জীবনের
শত সুখ, তোমার করে রেখো।
সমাপ্তি।
Comments
Post a Comment