কবিতার নাম : ছোট্ট মিকু সোনা কলমে: আয়েশা মুনতাহা বৃষ্টি (মোল্লা) ছোট্ট একটা বিড়াল ছানা আ ছে আমার বাসায় সারাক্ষণ যে ছুটে বেড়ায় আদর নেওয়ার আশায়। পেছন পেছন ঘুরে বেড়ায় ডাকতে থাকে মিয়াও আকুল স্বরে বলতে থাকে কোলে তুলে ন্যাও। আমি যখন কবিতা লিখি বসে থাকে কোলে মিয়াও মিয়াও করে আমায় ছন্দের কথা বলে। কখনো এসে কাঁধে ওঠে আঁচড় কেটে নেয় কলম খানা ফেলে দিয়ে হাতে কামড় দেয়। আমার সে খুবই প্রিয়ো দুই নয়নের আলো ছোট্ট গায়ে হাত বুলাতে লাগে ভীষণ ভালো। কত যে তার গল্প কথা যাবে না তা গোনা দুষ্ট মিষ্টি এমনি আমার ছোট্ট মিকু সোনা। সমাপ্তি।
Comments
Post a Comment